1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলে শিশু ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি সম্রাট গ্রেফতার - probahonewstv
July 28, 2026, 11:34 pm

টাঙ্গাইলে শিশু ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি সম্রাট গ্রেফতার

আঃ হালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : Saturday, January 17, 2026
  • 106 Time View
টাঙ্গাইলে শিশু ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি মোঃ সম্রাটকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১৪ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে আশুলিয়া থেকে গ্রেফতার, থানায় হস্তান্তর

আঃ হালিম আতিক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইল সদর থানায় দায়ের করা শিশু ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ সম্রাট (২৮) কে গ্রেফতার করেছে র‍্যাব। মামলার বিবরণে জানা যায়, ভিকটিমের মা তাঁর পাঁচ বছরের শিশুকন্যাকে নিয়ে টাঙ্গাইল সদর থানাধীন পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং মাঠ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্ত সম্রাটও একই এলাকায় বাদীর পাশের কক্ষে ভাড়া থাকতেন। ঘটনার দিন ৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৫টায় ভিকটিম তাদের ভাড়া বাসার গোসলখানায় গোসল করতে গেলে অভিযুক্ত সম্রাট সেখানে প্রবেশ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলাটি টাঙ্গাইল সদর থানায় মামলা নং-০৬(১০)২৫, তারিখ ৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ধারা-৯(৪)(খ), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) অনুযায়ী রুজু হয়। মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প আসামিকে গ্রেফতারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল এবং সিপিসি-২, র‍্যাব-৪, সাভার, ঢাকা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দামসোনা ইউনিয়নের পুলিশ ফাঁড়ি রোডের এজিস গেটের সামনে অভিযান পরিচালনা করে আসামি মোঃ সম্রাটকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল সদর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন-পূর্ব প্রশিক্ষণে অংশ নিল ফেনী ব্যাটালিয়ন

Please Share This Post in Your Social Media

More News Of This Category