1. thpshopbd@gmail.com : admin :
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন-পূর্ব প্রশিক্ষণে অংশ নিল ফেনী ব্যাটালিয়ন - probahonewstv
June 14, 2026, 5:25 am

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন-পূর্ব প্রশিক্ষণে অংশ নিল ফেনী ব্যাটালিয়ন

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 140 Time View
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ফেনীতে ৪ বিজিবির নির্বাচনীয় মহড়া।

সীমান্তবর্তী ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে দায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফেনীতে নির্বাচনীয় মোতায়েন-পূর্ব প্রশিক্ষণ মহড়ার আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনী ব্যাটালিয়ন, ৪ বিজিবির উদ্যোগে আয়োজিত এ মহড়ায় নির্বাচনকালীন দায়িত্ব পালনের সার্বিক প্রস্তুতি ও কৌশলগত দিকসমূহ তুলে ধরা হয়। মহড়ার মাধ্যমে বিজিবি সদস্যদের নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং জনগণের জানমালের সুরক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। এতে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি অনুকরণ করে কৌশলগত মহড়া পরিচালনা করা হয়, যাতে মাঠপর্যায়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সদস্যরা সক্ষম হন।

ফেনী ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ৪ বিজিবি। সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন বলে জানানো হয়।

মহড়ায় অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে বিজিবির প্রতিটি সদস্য পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে। জনগণের আস্থা ও নিরাপত্তাই বিজিবির প্রধান অগ্রাধিকার। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ মহড়া বিজিবির সদস্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি নির্বাচনকালীন সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এর ফলে সাধারণ ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন—এমন আশাবাদ ব্যক্ত করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের উদ্যোগ-  সৌন্দর্য বৃদ্ধি ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ক্যান্টিন মোড় এলাকায় স্থাপনা নির্মাণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category