
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় রুমা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক সাঙ্গু পত্রিকার রুমা প্রতিনিধি মংহাইথুই মার্মা সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অংবাচিং মার্মা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া ডেইলি অবজারভার ও দৈনিক সংবাদ সারাবেলা-এর প্রতিনিধি উবাসিং মার্মা কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে রুমা উপজেলার স্থানীয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা জোরদারে নতুন কমিটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, রুমার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ আরও শক্তিশালী করাই হবে তাদের অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রুমা প্রেস ক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।