1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প-২০২৬’ শুরু - probahonewstv
November 22, 2026, 12:27 pm

আলীকদমে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প-২০২৬’ শুরু

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Tuesday, November 17, 2026
  • 30 Time View
আলীকদমে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প-২০২৬’ শুরু

আলীকদমে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প-২০২৬’ শুরু
টেকসই উন্নয়ন ও জলবায়ুসহিষ্ণু ভবিষ্যৎ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আয়োজনে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প-২০২৬’ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আলীকদমের হোটেল তামতুয়া ইন-এ এ ক্যাম্পের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়।

‘কো-ক্রিয়েটিং সলিউশনস ফর আ রেজিলিয়েন্ট টুমরো’ (Co-Creating Solutions for a Resilient Tomorrow) প্রতিপাদ্যকে সামনে রেখে এ যুব ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

‘পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুড ইন চিটাগং হিল ট্র্যাক্টস রিজিয়ন’ (PRL-CHT) এবং ‘ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন দ্য সিএইচটি’ (ERRD-CHT) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে সার্বিক সহযোগিতা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং লোকাল ভলান্টিয়ার মিডিয়েটরস ফোরাম (LVMF)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেডম্যান মংক্যনু (সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ), আগস্টিন ত্রিপুরা, সদস্য পার্বত্য জেলা পরিষদ।
খুরশিদ ত্রিপুরা (ডিস্ট্রিক্ট ম্যানেজার, ইউএনডিপি, বান্দরবান), সেলিম হোসেন (ইউএনডিপি কর্মকর্তা), নূর খান জুয়েল (সেক্রেটারি, আলীকদম প্রেস ক্লাব) এবং রেহেনা বেগম (মহিলা সদস্য, আলীকদম সদর ইউনিয়ন পরিষদ)। এ ছাড়া উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, পাহাড়ি ও বাঙালি তরুণ-তরুণীসহ অংশগ্রহণ করেন।

আয়োজনে বক্তারা তাঁদের চিন্তাভাবনা, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন, পরিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং জলবায়ুসহিষ্ণু ভবিষ্যৎ বিনির্মাণে স্থানীয় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীল উদ্যোগ ও সমস্যা সমাধানের সক্ষমতাকে কাজে লাগিয়ে পাহাড়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

আয়োজকদের মতে, এ যুব ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো পার্বত্য অঞ্চলের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় তরুণদের সম্পৃক্ত করা এবং তাঁদের উদ্ভাবনী ও সমাধানমূলক ধারণাগুলো তুলে ধরার সুযোগ সৃষ্টি করা।

দুই দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় তরুণ-তরুণীরা দলগত আলোচনা, কর্মশালা ও ধারণা উপস্থাপনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের পরিকল্পনা ও বাস্তবভিত্তিক প্রস্তাবনা তুলে ধরবেন।

See also  স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার, ভোটের মাঠ ছাড়ছেন না পলাশ

আয়োজকরা আশা করছেন, এ ক্যাম্পের মাধ্যমে পাহাড়ি ও বাঙালি তরুণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও নেতৃত্বের বিকাশ ঘটবে এবং পার্বত্য চট্টগ্রামের সহনশীল ও টেকসই ভবিষ্যৎ গঠনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category