1. thpshopbd@gmail.com : admin :
নরসিংদীতে আঁধারে মিনিবাসে আ/গু/ন - probahonewstv
November 22, 2026, 12:28 pm

নরসিংদীতে আঁধারে মিনিবাসে আ/গু/ন

সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, November 18, 2026
  • 53 Time View
নরসিংদীতে আঁধারে মিনিবাসে আ/গু/ন

নরসিংদীতে আঁধারে মিনিবাসে আগুন

সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে রাতের আঁধারে শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বাসটির পাশেই ছিল একটি ড্রাম ট্রাক। তবে ঘটনাটিকে নাশকতা বা রাজনৈতিক সহিংসতা হিসেবে দেখছে না পুলিশ। প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলার পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া সড়কে চরমাধবদী গ্রামে এ ঘটনা ঘটে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, আগুনে পুড়ে যাওয়া মিনি বাসটি শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। গাড়িটি স্থানীয় লিটন নামের এক ব্যক্তির। ওই এলাকায় তাঁর সঙ্গে আরেক ব্যবসায়ীর ব্যবসায়িক বিরোধ ছিল বলে জানা গেছে। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ওসি আরও জানান, ঘটনাটি নাশকতা বা সহিংসতার কোনো ঘটনা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

See also  আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকায় বিতর্কিত শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার গুঞ্জন

Please Share This Post in Your Social Media

More News Of This Category