1. thpshopbd@gmail.com : admin :
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার, ভোটের মাঠ ছাড়ছেন না পলাশ - probahonewstv
July 30, 2026, 7:29 am

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার, ভোটের মাঠ ছাড়ছেন না পলাশ

 মোঃ রেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 133 Time View
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার হলেও ভোটের মাঠ ছাড়ছেন না বাঞ্ছারামপুরের পলাশ।

দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার, নির্বাচনে থাকার ঘোষণা

 মোঃ রেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কার সত্ত্বেও ভোটের মাঠ ছাড়ছেন না তিনি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির জন্য। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন মেহেদী হাসান পলাশ। তবে দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ বিষয়ে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ সাংবাদিকদের বলেন, “দল বহিষ্কারের সিদ্ধান্ত নিতেই পারে, সেই অধিকার দলের আছে। তবে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবো—ইনশাল্লাহ।” এ ঘটনাকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আমিরাবাদে পাইপগান উদ্ধার

Please Share This Post in Your Social Media

More News Of This Category