1. thpshopbd@gmail.com : admin :
“ঘাড় ধরে বের করে দেব”—বিমানবন্দরের অব্যবস্থাপনায় আখতারুজ্জামানের ক্ষোভ - probahonewstv
October 2, 2026, 7:33 pm

“ঘাড় ধরে বের করে দেব”—বিমানবন্দরের অব্যবস্থাপনায় আখতারুজ্জামানের ক্ষোভ

মোঃ আঙ্গুর ইসলাম ( ষ্টাফ রিপোর্টার ) প্রবাহ নিউজ টিভি ( ২ অক্টোবর ২০২৬ )
  • Update Time : Friday, October 2, 2026
  • 21 Time View
“ঘাড় ধরে বের করে দেব”—বিমানবন্দরের অব্যবস্থাপনায় আখতারুজ্জামানের ক্ষোভ

“ঘাড় ধরে বের করে দেব”—বিমানবন্দরের অব্যবস্থাপনায় আখতারুজ্জামানের ক্ষোভ

মোঃ আঙ্গুর ইসলাম ( ষ্টাফ রিপোর্টার )
প্রবাহ নিউজ টিভি ( ২ অক্টোবর ২০২৬ )

*ঢাকা, ২ অক্টোবর ২০২৬:*
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা, হুমকি এবং নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের বিপুলসংখ্যক যাত্রী বিমানবন্দরে পৌঁছানোর পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। একই সঙ্গে লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান। এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান এবং তাকে হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়েছে, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করছিলেন। নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দিলে তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করা হয়েছে। সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ঘটনার বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, বিমানবন্দরে ট্রলি না থাকা, লাগেজ পেতে দীর্ঘ সময় লাগা এবং যাত্রীদের ভোগান্তি নিয়ে তিনি প্রতিবাদ করছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

See also  সিলোনিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই, র‌্যাবের অভিযানে এক আসামি গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category