1. thpshopbd@gmail.com : admin :
ফেনী-৩: ধানের শীষের বিজয়ের জন্য বিএনপি নেতা মিন্টুর সঙ্গে মতবিনিময় সভা - probahonewstv
June 13, 2026, 7:04 pm

ফেনী-৩: ধানের শীষের বিজয়ের জন্য বিএনপি নেতা মিন্টুর সঙ্গে মতবিনিময় সভা

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 217 Time View
ফেনী-৩: ধানের শীষের বিজয়ের জন্য বিএনপি নেতা মিন্টুর সঙ্গে মতবিনিময় সভা

সোনাগাজী–দাগনভূঁইয়ায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঁইয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও দলীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু–এর সঙ্গে সোনাগাজী ও দাগনভূঁইয়া উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী ও দাগনভূঁইয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা মাঠে সক্রিয় ভূমিকা রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন,
“সোনাগাজী ও দাগনভূঁইয়া অঞ্চলের জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন—
“দলের প্রতি আপনাদের ভালোবাসা ও ত্যাগ আমাদের শক্তি। জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, তৃণমূল পর্যায়ের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

See also  মহিপুরে ডিএনসির অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category