1. thpshopbd@gmail.com : admin :
দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবানে পূজামণ্ডপ ও চেকপোস্ট পরিদর্শনে পুলিশ সুপার - probahonewstv
October 22, 2026, 6:38 pm

দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবানে পূজামণ্ডপ ও চেকপোস্ট পরিদর্শনে পুলিশ সুপার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Sunday, October 11, 2026
  • 53 Time View
দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবানে পূজামণ্ডপ ও চেকপোস্ট পরিদর্শনে পুলিশ সুপার

দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবানে পূজামণ্ডপ ও চেকপোস্ট পরিদর্শনে পুলিশ সুপার
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও চেকপোস্ট পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) বান্দরবান সদর থানাধীন বিভিন্ন এলাকায় সরেজমিনে পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় পুলিশ সুপার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি নজরদারি বৃদ্ধি, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ ছাড়া চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি জোরদার এবং পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও পুলিশ সদস্যকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা; জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ কামরুল আজম; বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ পারভেজসহ বান্দরবান জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

বান্দরবান জেলা পুলিশ জানিয়েছে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম ও নজরদারি অব্যাহত রয়েছে।

See also  বরিশালে হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category