1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ৮ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ, সৎনানার বিরুদ্ধে মা/মলা - probahonewstv
September 20, 2026, 11:58 am

আলীকদমে ৮ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ, সৎনানার বিরুদ্ধে মা/মলা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Sunday, September 20, 2026
  • 3 Time View
আলীকদমে ৮ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ, সৎনানার বিরুদ্ধে মা/মলা

আলীকদমে ৮ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ, সৎনানার বিরুদ্ধে মা/ম/লা
অভিযোগের পর হাসপাতালে ভিকটিম, অভিযুক্তও চিকিৎসাধীন; নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎনানার বিরুদ্ধে। উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মংচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর আনুমানিক ২টার মংচাপাড়া এলাকার একটি বসতঘরে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগ অনুযায়ী, ঘটনার পর শিশুটিকে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয় দেখানো হয় এবং তাকে ১০০ টাকা দেওয়া হয় বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

পরদিন ১৯ সেপ্টেম্বর সকালে শিশুটির কাছে টাকা দেখতে পেয়ে তার বাবা বিষয়টি জানতে চাইলে শিশুটি তার কাছে আগের দিনের ঘটনা বর্ণনা করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা অভিযুক্ত ব্যক্তিকে লোহার পাইপ দিয়ে আঘাত করেন বলে জানা গেছে। এতে অভিযুক্তের হাতে আঘাত লাগে। পরে উভয় পক্ষের লোকজন শিশুটিকে ও অভিযুক্তকে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে।

খবর পেয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ পারভেজ মোবাইল টিমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। পুলিশ ঘটনাটি সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান শুরু করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বলে জানা গেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভিকটিম শিশু ও অভিযুক্ত ব্যক্তি পরস্পর আত্মীয় এবং একই এলাকায় পাশাপাশি বসবাস করেন। অভিযুক্ত ব্যক্তি শিশুটির সৎনানা সম্পর্কিত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আলীকদম থানার মামলা নং-০৪, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রুজু করা হয়েছে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা প্রযোজ্য করা হয়েছে।

See also  ঈশ্বরগঞ্জে মানববন্ধনে হামলা — আহত এনসিপি নেতা মোজাম্মেল হোসেন

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

ভিকটিম শিশু হওয়ায় তার নাম, পূর্ণ ঠিকানা এবং পরিবারের শনাক্তকারী ব্যক্তিগত তথ্য প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category