1. thpshopbd@gmail.com : admin :
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযান গাঁ/জা, টাপে/ন্টাডল ও ইন/জেকশনসহ ৪ জন গ্রে/প্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা। - probahonewstv
September 23, 2026, 11:02 am

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযান গাঁ/জা, টাপে/ন্টাডল ও ইন/জেকশনসহ ৪ জন গ্রে/প্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা।

সাজেদুল ইসলাম রাসেল,বগুড়া প্রতিনিধি।
  • Update Time : Wednesday, September 23, 2026
  • 13 Time View
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযান গাঁজা, টাপেন্টাডল ও ইনজেকশনসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা।

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযান গাঁজা, টাপেন্টাডল ও ইনজেকশনসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা।

সাজেদুল ইসলাম রাসেল,বগুড়া প্রতিনিধি।

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, টাপেন্টাডল ট্যাবলেট ও কুপিজেসিক ইনজেকশনসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত অভিযানে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, পাঁচটি টাপেন্টাডল ট্যাবলেট ও পাঁচটি কুপিজেসিক ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর এলাকার আব্দুল কালাম আজাদ (৩৪), আদমদীঘির প্রাণ্ণাথপুর এলাকার আসাদুজ্জামান রুবেল (৪০), কেল্লাপাড়া এলাকার একরাম হোসেন (৩২) এবং ওপর পোওতা এলাকার বাহাদুর হোসেন (৪০)।

পরে ভ্রাম্যমাণ আদালতে আব্দুল কালাম আজাদকে ৬ মাস, আসাদুজ্জামান রুবেলকে ৩ মাস এবং একরাম হোসেন ও বাহাদুর হোসেনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে চারজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

See also  নবীনগরের পুকুরে ভাসমান ম-র-দে-হ: চট্টগ্রামপ্রবাসী দেলোয়ারের মৃ-ত্যু ঘিরে রহস্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category