
শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অভিনন্দন
প্রবাহ নিউজ টিভির সম্মানিত সম্পাদক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং সাংবাদিকতাকে বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী করার নিরলস প্রচেষ্টার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। 
একই সঙ্গে প্রবাহ নিউজ টিভির সকল সাংবাদিক, জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্যামেরাপার্সন ও সংবাদকর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের অক্লান্ত পরিশ্রম, সাহসিকতা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে প্রবাহ নিউজ টিভি।
“শ্রেষ্ঠ জেলা প্রতিনিধি (১ম স্থান)” সম্মাননা অর্জন আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। এই স্বীকৃতি শুধুমাত্র আমার একার নয়; এটি প্রবাহ নিউজ টিভি পরিবারের সম্মানিত সম্পাদক মহোদয়, কর্তৃপক্ষ এবং সহকর্মী সকল সাংবাদিকদের সম্মিলিত প্রেরণা, সহযোগিতা ও ভালোবাসার ফল।
সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থে সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।
সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
— মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রবাহ নিউজ টিভি