1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে গ্রাম পুলিশ সদস্য রুবেল ইসলামের ইন্তেকালে শোকের ছায়া - probahonewstv
May 30, 2026, 5:01 am

চিরিরবন্দরে গ্রাম পুলিশ সদস্য রুবেল ইসলামের ইন্তেকালে শোকের ছায়া

Reporter Name
  • Update Time : Wednesday, May 27, 2026
  • 51 Time View

চিরিরবন্দরে গ্রাম পুলিশ সদস্য রুবেল ইসলামের ইন্তেকালে শোকের ছায়া

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ০৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মোঃ রুবেল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, গত সোমবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক করে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

এদিকে, রুবেল ইসলামের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।

See also  টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category