1. thpshopbd@gmail.com : admin :
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, শেরপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা - probahonewstv
September 15, 2026, 3:55 am

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, শেরপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : Tuesday, September 15, 2026
  • 3 Time View
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, শেরপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শেরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

সাজেদুল ইসলাম রাসেল ( স্টাফ রিপোর্টার, বগুড়া )

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার খন্দকারটোলা ও বাগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বেকারিগুলোর উৎপাদনস্থলে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। এছাড়া খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য প্যাকেটজাত করা এবং মোড়কে প্রতিষ্ঠানের যথাযথ ঠিকানা না দেওয়ার মতো অনিয়মও ধরা পড়ে।

এ ছাড়া কারখানার ভেতরে টয়লেট ব্যবহারের বিষয়টিও অভিযানের সময় কর্মকর্তাদের নজরে আসে।

এসব অনিয়মের দায়ে আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে বেকারি মালিকদের খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ-সংক্রান্ত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।

অভিযানে জেলা পুলিশের একটি দল নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।

See also  দুর্গম পাহাড়ি জনপদের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত

Please Share This Post in Your Social Media

More News Of This Category