
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ করেছে জেলা প্রশাসন।
রবিবার (২৬ জুলাই ২০২৬) জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের পূর্বের প্রজ্ঞাপনের আলোকে আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এবং সংশ্লিষ্ট বিধিমালার ক্ষমতাবলে আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. সোহেল রানা-কে ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
জেলা প্রশাসনের আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন।
এ আদেশ জারির সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।