1. thpshopbd@gmail.com : admin :
মিঠাপুকুরে বেপরোয়া গতি কেড়ে নিল শিশুর প্রাণ, মোটরসাইকেলের ধাক্কায় নি হ ত ১। - probahonewstv
September 14, 2026, 12:16 am

মিঠাপুকুরে বেপরোয়া গতি কেড়ে নিল শিশুর প্রাণ, মোটরসাইকেলের ধাক্কায় নি হ ত ১।

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 167 Time View

মিঠাপুকুরে বেপরোয়া গতি কেড়ে নিল শিশুর প্রাণ, মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১।
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি, মোঃ হাসান মিয়া
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ৯ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সকাল ৯টার দিকে উপজেলার শঠিবাড়ি বন্দরের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় আজই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহত শিশুর নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শঠিবাড়ি বন্দর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়ক পার হচ্ছিল ওই শিশুটি। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় শিশুটি ছিটকে সড়কের ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। দুর্ঘটনার পর পরই চালক মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
মিঠাপুকুর থানা পুলিশ জানায়, নিহত শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক মোটরসাইকেল ও তার চালককে আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

See also  ফুলছড়িতে যুব অধিকার পরিষদ সভাপতির ওপর স শ স্ত্র হা ম লা, অবস্থা আশঙ্কাজনক

Please Share This Post in Your Social Media

More News Of This Category