
বাগমারায় জনগণের ভালোবাসায় মুখরিত ইউপি চেয়ারম্যান- বকুল
শাহিন বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার (১৩নং) গোয়ালকান্দি ইউনিয়নের জনগণের চাওয়া-পাওয়ার শতভাগ খেয়াল রেখে, যে কোন প্রয়োজনে মানুষের পাশে দাড়িয়ে, নাগরিকসেবা সুনিশ্চিত করার পাশাপাশি ইউপি এলাকা জুড়ে দৃশ্যমান একাধিক উন্নয়ন করে আস্থা ও বিশ্বাসের জনপ্রিয় মানুষ হয়ে উঠেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: বকুল সরদার।
ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ জনগণ জানিয়েছেন, খুব অল্প সময়ে উন্নয়ন আর জনসেবার চমক দেখিয়েছেন চেয়ারম্যান বকুল। তিনি দায়িত্ব পাওয়ার পর তার সততা, দক্ষতা, মেধা- বুদ্ধি আর সীমাহীন পরিশ্রমে অর্জন করছেন বহু সফলতা। যা গোয়াল কান্দি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনমনে সস্তী এনে দিয়েছে।
জনগণ আরও বলছে, বকুল সরদার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহনের পর, বিগত সময়ে কখনো যে কাঁচা রাস্তা পাকা হয়নি তাও করে দেখিয়েছেন, যা এখন চলাচলের উপযোগী, ইউপি এলাকায় চলাচলে অনুপযোগী রাস্তার উন্নয়নের পাশাপাশি পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ, ও মসজিদ মাদ্রাসার উন্নয়নেও রয়েছে তার ব্যাপক ভূমিকা, এছাড়াও গোয়ালকান্দি বাজারে জনগণের ক্লান্তি সময়ে একটু বিশ্রামের জন্য নির্মাণ করে দিয়েছেন একটি যাত্রী ছাউনি যা জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিলো বলেও জানা গেছে।
জনগণকে ভোগান্তি বিহীন পরিচ্ছন্ন সেবা ও তাদের অধিকারের সঠিক মূল্যায়ন করে, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডে তার চোখধাঁধানো নানা উন্নয়ন নিঃসন্দেহে প্রশংসনীয় বলেও দাবি করেছেন ইউপি এলাকার বাসিন্দারা। অনেকেই আবার স্পষ্ট জানিয়েছেন এমন জনবান্ধন চেয়ারম্যান আমরা হারাতে চাইনা আগামী ইউপি নির্বাচনে বকুল সরদার আবারও চেয়ারম্যান হবে এটাই মনোবাসনা।
এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার দৈনিক বিজনেস ফাইল কে জানিয়েছেন,, জনগণ আমার অনুপ্রেরণা আমার সামনে এগিয়ে যাওয়ার শক্তি, তাদের ভালোবাসায় আমি কাজের সফলতা খুঁজে পাই। আমি ছোট বেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে জড়িত আছি, শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাজনীতিতে আমার যারা সিনিয়র আছে আমি তাদের ভালো দিক গুলো অনুসরণ করি, এবং এ থেকে শিক্ষা নিয়ে জনসেবা করার চেষ্টা করি, আগামীতে জনগণ ও ইউনিয়ন নিয়ে আমার বেশ পরিকল্পনা রয়েছে যদি সুযোগ মেলে, তবে উন্নয়ন আর সেবার মান আর-ও বৃদ্ধি হবে ইনশাআল্লাহ, কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা দিয়েই সব জয় করা যায়, আমার এই মনোবলই হয়তো জনগণের মাঝে আমার একটি জায়গা তৈরি করে দিয়েছে।