ডব্লিউএফপি’র জীবিকা কর্মসূচির উপকারভোগী নির্বাচন উপলক্ষে আলীকদম সদর ইউনিয়নে কমিউনিটি কনসালটেশন সভা অনুষ্ঠিত
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আজ (২৭ জুলাই) দুপুর ১২ ঘটিকায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর জীবিকা কর্মসূচির উপকারভোগী নির্বাচন (Livelihood Activities) উপলক্ষে কমিউনিটি কনসালটেশন (Community Consultation for Targeting) সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার আয়োজন করে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং সহযোগী সংস্থা GRAUS। সভার উদ্দেশ্য ছিল জীবিকা কর্মসূচির প্রকৃত উপকারভোগী নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলকভাবে সম্পন্ন করা।
সভায় উপস্থিত ছিলেন ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রকল্পের বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যরা জীবিকা কর্মসূচির লক্ষ্য, উপকারভোগী নির্বাচনের মানদণ্ড, বাস্তবায়ন পদ্ধতি এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
বক্তারা বলেন, প্রকৃত সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে তারা টেকসই জীবিকা অর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতবিনিময়ের মধ্য দিয়ে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।