1. thpshopbd@gmail.com : admin :
রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড - probahonewstv
September 18, 2026, 1:20 pm

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
  • Update Time : Sunday, June 7, 2026
  • 178 Time View
রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায়, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করার অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হয়। মামলার সাক্ষ্যগ্রহণ, আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং যুক্তিতর্ক শেষে আদালত এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করে, সাক্ষীদের জবানবন্দি, জব্দকৃত আলামত এবং অন্যান্য প্রমাণে সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এজন্য তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়।

রায় ঘোষণাকালে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করেন। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তারা আশা প্রকাশ করেন, এ রায় সমাজে শিশু নির্যাতন ও নারী-শিশুর বিরুদ্ধে ভয়াবহ অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিল। মামলার রায় ঘোষণার পর নিহত শিশুর পরিবারের সদস্যরা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন।

See also  স্বাস্থ্যসেবায় মনিটরিং জোরদার

Please Share This Post in Your Social Media

More News Of This Category