1. thpshopbd@gmail.com : admin :
থানচিতে নৃশংস অভিযোগে কিশোর আটক, থানা ঘেরাও—এলাকায় উত্তেজনা। - probahonewstv
July 28, 2026, 3:56 pm

থানচিতে নৃশংস অভিযোগে কিশোর আটক, থানা ঘেরাও—এলাকায় উত্তেজনা।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Monday, May 25, 2026
  • 131 Time View
থানচিতে নৃশংস অভিযোগে কিশোর আটক, থানা ঘেরাও—এলাকায় উত্তেজনা।

থানচিতে নৃশংস অভিযোগে কিশোর আটক, থানা ঘেরাও—এলাকায় উত্তেজনা।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে ৫ বছর বয়সী এক শিশুর প্রতি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগে বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে আটক করেছে স্থানীয়রা এবং পরে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয়রা থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। রোববার (২৪ মে) দুপুরে ঘটনাটি ঘটে। অভিযুক্ত কিশোরটি থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই অভিযুক্তকে এলাকাবাসী আটক করে থানায় হস্তান্তর করে। এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা থানা এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ, বিজিবি ও প্রশাসন মোতায়েন করা হয়।

থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে এবং পরে উত্তেজিত জনতা স্থান ত্যাগ করে। বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

See also  ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রবিরোধী শব্দচয়ন ব্যবহারের অভিযোগ, সিএইচটি সম্প্রীতি জোটের তীব্র নিন্দা

Please Share This Post in Your Social Media

More News Of This Category