1. thpshopbd@gmail.com : admin :
পরিচিতির শুরুতেই সংগীত অঙ্গনকে এগিয়ে নেওয়ার আশ্বাস ইউএনওর- আনন্দিত শিল্পকলার প্রশিক্ষক ও শিল্পীরা - probahonewstv
July 28, 2026, 3:50 pm

পরিচিতির শুরুতেই সংগীত অঙ্গনকে এগিয়ে নেওয়ার আশ্বাস ইউএনওর- আনন্দিত শিল্পকলার প্রশিক্ষক ও শিল্পীরা

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2026
  • 45 Time View

পরিচিতির শুরুতেই সংগীত অঙ্গনকে এগিয়ে নেওয়ার আশ্বাস ইউএনওর- আনন্দিত শিল্পকলার প্রশিক্ষক ও শিল্পীরা

শাহিনুল ইসলাম ( আকাশ ) 

রাজশাহীর দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সঙ্গে ক্রেস প্রদানের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু এবং উপজেলা সমাজসেবা অফিসার আ,ন, ম রকিবুল ইউসুফ।

সোমবার (২৭জুলাই) বিকেলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও শিল্পীদের এ সাক্ষাৎ এবং মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে শিল্পীরা উপজেলার সাংস্কৃতিক কার্যক্রম, শিল্প-সাহিত্য চর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সাথে শিল্পকলা একাডেমির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা শিল্পীদের আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও উম্মে হাবিবার এমন সম্ভাবনাময়ী আশ্বাসে আনন্দিত হয় শিল্পকলা পরিবার।
সাক্ষাৎকালে প্রশিক্ষক ও শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মো. মামুনুর রশীদ, তবলা প্রশিক্ষক সেলিম রেজা, শিল্পী নাহিদ, সদস্য মো, মনি এবং শিল্পী শাহিন খান।

See also  ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category