1. thpshopbd@gmail.com : admin :
এগিয়ে চলো - probahonewstv
September 12, 2026, 10:45 pm

এগিয়ে চলো

মাহবুবুল আলম ( ব্যুরো চিফ ময়মনসিংহ বিভাগ )
  • Update Time : Friday, November 28, 2025
  • 110 Time View
এগিয়ে যাও সম্মানের পথে, আলো জ্বালো প্রতিটি ঘরে। জাগো, জ্ঞানের দীপ্তিতে বিশ্বজয় অবধারিত। 🌟 — এগিয়ে চলো

এগিয়ে চলো


মোঃ খুরশিদ আলম দুদু

বিশ্ব যখন এগিয়ে গেছে—আমরা তখন বসে,
আকাশছোঁয়া শক্তি তাদের—আমরা গেছি ধসে।
তিলে তিলে তাল খসেছে, হারিয়ে গেছে সবি,
ধীরে ধীরে সময়-সাবার অস্ত গেলো রবি।

কোথায় গেলো বীর-বাহাদুর?—কোথায় ওমর আলী?
কোথায় গেলো মাথার মুকুট, হস্ত কেনো খালি?
বীরের বেশে জন্ম যাদের—নীরব কেনো তারা?
আজকে কেনো মূর্খ সাজে—সর্ব জ্ঞানী যারা?

উল্টো পথে হাঁটছে তারা, গা দিয়েছে ঢাকা,
মূর্খরা আজ সমাজপতি, চোখ করেছে বাঁকা।
বসে বসে আর কতকাল কাটবে বলো শুনি?
ঘুমের গুঁড়ে থাকবে কত? অলস কেন গুণী?

জ্ঞানের প্রদ্বীপ জ্বালাও আবার বিশ্বভুবন মাঝে,
আগের মতো দ্বীপ্ত-প্রখর জাগাও সকল কাজে।
দিকে দিকে ছড়িয়ে পড়ো সকল দ্বিধা ভুলে,
বদ্ধ ঘরে আর থেকো না—দেও না দ্বারের খুলে।

সামনে আছে রাঙা প্রভাত—আয় না সবে ছুটে,
হিংসা-বিবাদ ভুলে গিয়ে সকল বাঁধন ছুটে।
বীরের বেশে ছড়িয়ে পড়ো মাথায় মুকুট পড়ে,
কোরানের আলো দাও জ্বালিয়ে সকল ঘরে ঘরে।

হস্তে আবার অস্ত্র ধরো, ঘোরায় বসো চেপে,
বজ্র-কণ্ঠে আওয়াজ তুল—বিশ্ব উঠুক কেঁপে।
সোনালী রাজ কায়েম করো আবার বিশ্বমাঝে,
লা-ইলাহার নিশান উড়ুক সকাল-সন্ধ্যা-সাঝে।

বিশ্ব মুসলিম, এগিয়ে চলো—আর থেকো না পিছে,
আল্লাহ-রসুল সত্য মানো—আর সর্বই মিছে।

See also  পরিচিতির শুরুতেই সংগীত অঙ্গনকে এগিয়ে নেওয়ার আশ্বাস ইউএনওর- আনন্দিত শিল্পকলার প্রশিক্ষক ও শিল্পীরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category