1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীর মৎস্য চাষীদের নিরাপত্তার দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি ও মানববন্ধন - probahonewstv
July 28, 2026, 9:47 pm

সোনাগাজীর মৎস্য চাষীদের নিরাপত্তার দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি ও মানববন্ধন

মোহাম্মদ হানিফ (সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)
  • Update Time : Monday, October 6, 2025
  • 324 Time View
খামার জবরদখল, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে উত্তাল মৎস্য খামার মালিকরা

সোনাগাজীর মৎস্য চাষীদের নিরাপত্তার দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি ও মানববন্ধন

মোহাম্মদ হানিফ (সহ ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)

ফেনীর সোনাগাজীতে মৎস্য চাষীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-এর কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় মৎস্য খামার মালিকরা। রোববার (৫ অক্টোবর) দুপুরে চরখোন্দকার ও দক্ষিণ চরখোন্দকার মৎস্য মালিক সমিতির সদস্যরা জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এর হাতে এ স্মারকলিপি তুলে দেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় মৎস্য খামার জবরদখল, অব্যাহত লুটপাট, চাঁদাবাজি, পাড় কাটা, সালিস বাণিজ্য ও মাছ চুরির মতো ঘটনা বেড়ে গেছে — অথচ প্রশাসনিক পদক্ষেপের অভাবে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। চাষীরা জানান, গত ৩০ অক্টোবর গভীর রাতে দুর্বৃত্তরা চরখোন্দকার এলাকায় ছয়টি মৎস্য খামারের পাড় এস্কেভেটর দিয়ে কেটে দেয়, এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। অপু ও হাসান নামে দুই এস্কেভেটর চালককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলেও, তারা জানান যে অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তদের জিম্মিতে পড়ে কাজটি করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিকরা থানায় ছয়টি পৃথক অভিযোগ দায়ের করেছেন বলে জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন চরখোন্দকার মৎস্য খামার মালিক সমিতির সভাপতি শেখ রাসেল। এসময় বক্তব্য রাখেন মৎস্য খামার মালিক সাইফুল ইসলাম, করিমুল হক, ইনামুল হক, মোমিন হোসেন, ইসমাইল হোসেন, আবু ইউসুফ, রহমত উল্লাহ ও সালাহ উদ্দিন প্রমুখ। এর আগে গত ২ অক্টোবর একই দাবিতে তারা সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন।

চাষীরা প্রশাসনের কাছে দাবি জানান —  “আমরা শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করতে চাই। কিন্তু দুষ্কৃতকারীদের ভয়ে এখন অনেকেই খামার ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে এই খাত ধ্বংস হয়ে যাবে।”

See also  আলীকদমে বিএনপির জনসভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category