
বান্দরবান জেলা প্রতিনিধি
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বান্দরবান-৩০০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে আলীকদম উপজেলায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাটি অনুষ্ঠিত হয় বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চৈক্ষ্যং রাস্তার মাথা এলাকায়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ জনসভা চলে। জনসভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ এরশাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আবুল কালাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি মোঃ আনসার আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও দপ্তর সম্পাদক মোঃ রিটন, জেলা বিএনপি সদস্য মংক্যনু মার্মা, হেডমেন অংলাচি মার্মা, ওয়ার্ড মেম্বার মোঃ নুরুল ইসলাম মনু, উপজেলা বিএনপি নেতা মনজুর আলম মাস্টার এবং মৈত্রী জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনসহ আরও অনেকে।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নারী নেত্রীদের মধ্যেও অংশ নেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রেহানা আক্তার, কোহিনুর আক্তার ও পারভিন আক্তার। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকে পাহাড়ি ও বাঙালি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক মিলিয়ে প্রায় ৫০০ থেকে ৭০০ জন মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নির্বাচনী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।