1. thpshopbd@gmail.com : admin :
লামায় অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে একজনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড - probahonewstv
July 29, 2026, 11:20 am

লামায় অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে একজনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 162 Time View
লামায় অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে একজনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

লামায় অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে একজনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান প্রতিনিধি | 

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি ব্রিজের পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বগাইছড়ি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকযোগে বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এতে গুরুত্বপূর্ণ সেতু ও আশপাশের পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আলী আহমেদ নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, জনস্বার্থ রক্ষা এবং পরিবেশগত ক্ষতি রোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category