1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি - probahonewstv
September 15, 2026, 6:13 pm

আলীকদমে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান
  • Update Time : Wednesday, December 3, 2025
  • 361 Time View
আলীকদমে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

কর্মবিরতিতে স্বাস্থ্য সেবায় ভোগান্তি; পরীক্ষাকেন্দ্রগুলোতে তালা, রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায়


মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৩০ মিনিট অবস্থান নিয়ে ব্যানার হাতে দাবি আদায়ের কর্মসূচি পালন করেন মোট ৭ জন স্বাস্থ্যকর্মী। এর মধ্যে ছিলেন ২ জন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব ও জিন এক্সপার্ট), ১ জন ফার্মাসিস্ট, ১ জন মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল), ১ জন সেনিটারি ইন্সপেক্টর, ১ জন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এবং ১ জন রেডিওলোজিস্ট টেকনোলজিস্ট। অবস্থান কর্মসূচি শেষে ব্যানার অন্যত্র টাঙিয়ে রেখে স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনা ও আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায় সংশ্লিষ্টদের। এদিকে, কর্মবিরতির ফলে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা অভিযোগ করেন—ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েডসহ বিভিন্ন রোগের পরীক্ষা–নিরীক্ষার কর্নারগুলো তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। দায়িত্বপ্রাপ্ত টেকনোলজিস্ট ও স্টাফদের অনুপস্থিতিতে সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। রোগীরা ঘণ্টার পর ঘণ্টা বারান্দায় অপেক্ষা করেও কারও দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েন। রোগীরা জানান, পরীক্ষাকেন্দ্র বন্ধ থাকায় তারা বাধ্য হয়ে বাইরে অথবা অন্যদিন আসার সিদ্ধান্ত নিচ্ছেন, যা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ ও অতিরিক্ত ভোগান্তিকর হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, সরকারের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়ন বা সমাধানে না পৌঁছালে স্বাস্থ্যসেবার সংকট আরও বাড়তে পারে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে নাইট ফুটবল উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category