1. thpshopbd@gmail.com : admin :
জেলা পরিষদের উদ্যোগে আলীকদমে কৃষকদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ - probahonewstv
July 29, 2026, 3:42 am

জেলা পরিষদের উদ্যোগে আলীকদমে কৃষকদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 12 Time View
জেলা পরিষদের উদ্যোগে আলীকদমে কৃষকদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

জেলা পরিষদের উদ্যোগে আলীকদমে কৃষকদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সবুজায়নের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টায়, আলীকদম উপজেলার পানবাজারস্থ জেলা পরিষদ রেস্টহাউস প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম (রিমন)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা ও ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক সোহেল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেবনাথ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী লেলিন চাকমা, আলীকদম উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের স্বাবলম্বী করে তোলা, ফল উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলদ ও বনজ গাছ রোপণের কোনো বিকল্প নেই।

সরকারের পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কৃষকদের সহায়তায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম (রিমন) বলেন, উপকারভোগী নির্বাচন ও তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাদের নিজ নিজ খতিয়ান যাচাই করে তালিকা প্রস্তুত করা হয়েছে, যাতে সরকারি সহায়তা প্রকৃত কৃষকদের কাছেই পৌঁছে।

এ কর্মসূচির আওতায় আলীকদম উপজেলার বিভিন্ন ওয়ার্ডের ৭০ জন কৃষকের মাঝে মোট ১৭২টি চারা বিতরণ করা হয়। এর মধ্যে ১২২টি ফলদ চারা এবং ৫০টি বনজ চারা রয়েছে। পাশাপাশি কৃষকদের মাঝে ২৪ কেজি জৈব সার ও ১৭ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।

চারা পেয়ে উপকারভোগী কৃষকরা জেলা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি উপজেলার সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

See also  বগুড়ায় সংবাদকর্মীর ওপর হামলা: গ্রেপ্তার ১, পলাতক যুবলীগ নেতা মহল

অনুষ্ঠানটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত কৃষকরা ভবিষ্যতেও কৃষিবান্ধব এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category