1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ৫ রাজনৈতিক দলের ওপর ৫০ হাজার টাকা জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান - probahonewstv
June 14, 2026, 6:06 am

ফেনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ৫ রাজনৈতিক দলের ওপর ৫০ হাজার টাকা জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার,আবু বক্কর ছিদ্দিক
  • Update Time : Saturday, December 20, 2025
  • 170 Time View
ফেনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ রাজনৈতিক দলের ওপর ৫০ হাজার টাকা জরিমানা।

বিধিনিষেধ অমান্য করে প্রচার কার্যক্রম, কঠোর অবস্থানের বার্তা প্রশাসনের

আবু বক্কর ছিদ্দিক,স্টাফ রিপোর্টার, ফেনী

ফেনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচটি রাজনৈতিক দলের ওপর মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পরিচালিত অভিযানে তাৎক্ষণিকভাবে এসব অর্থদণ্ড আদায় করা হয়। জানা গেছে, নির্বাচনী আচরণবিধি অমান্য করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এপি পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এতে পাঁচ দলের মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার টাকা। বুধবার ফেনী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে প্রচার কার্যক্রম পরিচালনা,অনুমোদনহীন ব্যানার ও পোস্টার প্রদর্শনসহ নির্বাচনী আচরণবিধির একাধিক ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, কেউই আচরণবিধির ঊর্ধ্বে নয় এবং ভবিষ্যতে আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, নির্বাচনের মাঠে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ভোটারদের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, নিয়মিত নজরদারি ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হলে নির্বাচনী পরিবেশ আরও শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে। প্রসঙ্গত, ফেনীতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

See also  বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category