1. thpshopbd@gmail.com : admin :
পীরগঞ্জে উচ্ছেদ আতঙ্কে পরিবার - probahonewstv
July 29, 2026, 5:26 pm

পীরগঞ্জে উচ্ছেদ আতঙ্কে পরিবার

মোঃ আলমগীর কবির স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা
  • Update Time : Monday, February 2, 2026
  • 267 Time View
পীরগঞ্জে উচ্ছেদ আতঙ্কে ভূমিহীনরা

১৭২ ভূমিহীন পরিবারে চরম অনিশ্চয়তা

মোঃ আলমগীর কবির
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের শেয়ালডাঙ্গী গ্রামে ১৭২টি ভূমিহীন পরিবার দীর্ঘদিন ধরে উচ্ছেদ আতঙ্কে মানবেতর জীবন যাপন করছে। প্রায় ৪০ বছর ধরে সরকারি খাসজমিতে বসবাস করলেও এখনো তারা জমির বন্দোবস্ত না পাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল নিয়মিত তাদের বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। কখনো মিথ্যা মামলা, কখনো জোরপূর্বক উচ্ছেদের ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও তারা কোনো কার্যকর সমাধান পাচ্ছেন না। সোমবার দুপুরে সিডিএ’র সহযোগিতায় জগন্নাথপুর ভূমিহীন জনসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব অভিযোগ তুলে ধরেন ভূমিহীনরা। সভায় তারা জানান, প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে প্রভাবশালীরা খাসজমি দখলের চেষ্টা করছে।

ভুক্তভোগী আমেনা বেগম বলেন, প্রায় ৪০ বছর ধরে এখানে বসবাস করছি। সরকারী খাসজমিতে আমাদের ঘরবাড়ি। শুধু বন্দোবস্ত চাই। প্রতিদিন উচ্ছেদের আতঙ্কে পরিবার নিয়ে ঘুমাতে পারি না। প্রতিবাদ করলে মিথ্যা মামলায় হয়রানি করা হয়। রমজান আলী বলেন, খাসজমির বন্দোবস্ত না থাকায় গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। এতে শিশু ও শিক্ষার্থীরা পড়াশোনায় চরম সমস্যায় পড়ছে। বৈদ্যুতিক খুঁটি বসানো হলেও এখনো সংযোগ দেওয়া হয়নি। রুকসা বেগম বলেন, স্বাধীনতার এত বছর পরও আমাদের মতো বাস্তুহারাদের বসবাসের জমির জন্য সংগ্রাম করতে হচ্ছে। হাজার হাজার একর খাসজমি থাকা সত্ত্বেও আমাদের নামে বন্দোবস্ত দেওয়া হচ্ছে না।

উপজেলা ভূমিহীন সংগঠনের সভাপতি অবিনাশ রায় অভিযোগ করেন, একটি কোম্পানি খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করে সেখানে জুতা তৈরির কারখানা স্থাপনের চেষ্টা করছে। আতঙ্ক সৃষ্টি করতে অবৈধভাবে সরকারি গাছ কাটার ঘটনাও ঘটেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছবীর হোসেন বলেন, সরকারি খাসজমিতে বসবাসকারী কোনো ভূমিহীনকে উচ্ছেদের হুমকি দেওয়া হলে লিখিত অভিযোগ দিতে হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

See also  নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন জারুলিয়াছড়ি বিওপি উদ্বোধন

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category