1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন - probahonewstv
July 29, 2026, 2:39 pm

সোনাগাজীতে বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন

আবু বক্কর ছিদ্দিক,ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, December 28, 2025
  • 185 Time View
সোনাগাজীতে বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন

সোনাগাজীতে বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন

আবু বক্কর ছিদ্দিক,ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব আবদুল জলিল সভাপতি এবং শেখ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে সোনাগাজী বাস-মিনিবাস মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে তিন বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহসভাপতি: আবুল কাসেম
যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট নজরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: মো. জামাল উদ্দিন
কোষাধ্যক্ষ: মো. নুর আলম দুলু
লাইন সম্পাদক: আবুল কাসেম
যুগ্ম লাইন সম্পাদক: নুরুল আবছার
সদস্য: আবুল হাসেম

নির্বাচনি সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক আহ্বায়ক শেখ ইকবাল হোসেন। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম সোহাগ। সভায় উপস্থিত সদস্যরা বলেন, নতুন কমিটির মাধ্যমে সোনাগাজীর পরিবহন খাতে শৃঙ্খলা, যাত্রীসেবা উন্নয়ন এবং মালিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে। নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবদুল জলিল ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন বলেন, সকল মালিকদের সহযোগিতা কামনা করি। সোনাগাজীর পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সভা শেষে উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সফলতা কামনা করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  অনিয়মে নাজেহাল আলীকদম বাজার: সেনা জোন ও উপজেলা প্রশাসনের জরুরি মনিটরিং অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category