
মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনী জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে ফেনী-২ (সদর উপজেলা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী চূড়ান্তভাবে ঘোষণার পর লেমুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ফেনী জেলার সংসদীয় বিভাজন : ফেনী জেলার সংসদীয় আসনগুলো হলো — আসন-১: ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী , আসন-২: ফেনী সদর উপজেলা , আসন-৩: সোনাগাজী ও দাগনভূঞা , এর মধ্যে ফেনী-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণায় স্থানীয়ভাবে উচ্ছ্বাস ও প্রত্যাশা দেখা দিয়েছে।
লেমুয়া ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা : লেমুয়া ইউনিয়নের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে— “আমরা লেমুয়া ইউনিয়নের জনগণ ফেনী-২ আসনের ধানের শীষের প্রার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি তিনি এলাকার উন্নয়ন, জনগণের কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নিবেদিত থাকবেন।”
শুভেচ্ছাদাতাদের নাম : শুভেচ্ছা জানান— মোহাম্মদ ফেরদৌস কৌরাইশী, সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি, বিএনপি লেমুয়া ইউনিয়ন শাখা; সদস্য, ফেনী সদর উপজেলা বিএনপি। মোহাম্মদ হানিফ, সাবেক প্রচার সম্পাদক, বিএনপি লেমুয়া ইউনিয়ন। শাকিল আহমেদ, সাবেক সভাপতি, লেমুয়া ইউনিয়ন যুবদল। সরোয়ার জাহান ভূঁইয়া, যুবদল নেতা। মুন্সী নিজাম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা। মোহাম্মদ জাহিদ, ছাত্রদল নেতা। খোকন, সাবেক ছাত্রদল নেতা। আবু বক্কর ছিদ্দিক ও নুরুল আলমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
উন্নয়নের প্রত্যাশা ও রাজনৈতিক অঙ্গীকার : শুভেচ্ছা বার্তায় তারা আরও বলেন, “আমরা আশা করি ফেনী-২ আসনের ধানের শীষের প্রার্থী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে জনগণের আস্থা অর্জন করবেন, এলাকার উন্নয়ন ও গণমানুষের অধিকারের পক্ষে নিরলসভাবে কাজ করবেন।”