
চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন আব্দুল জলিল
মোঃ শাহিনুর রহমান আকাশ
রাজশাহীর বাগমারা উপজেলার
৪নং বড়বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন তরুণ প্রজন্মের আস্থাভাজন, বাগমারা উপজেলা জিসাসের সভাপতি আব্দুল জলিল।
দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইউনিয়নের মানুষের কাছে একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার কারণে অনেকেই তাকে একজন জনবান্ধব ও সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে দেখছেন।
আব্দুল জলিল বলেন, বড়বিহানালী ইউনিয়নের জনগণের ভালোবাসা ও সহযোগিতাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি আরও জানান, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, যুবসমাজের কর্মসংস্থান, কৃষি খাতের অগ্রগতি এবং আধুনিক ও সেবামুখী ইউনিয়ন গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বড়বিহানালী ইউনিয়নকে একটি উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন।
“মানুষের কল্যাণই হবে আমার রাজনীতি, আর উন্নয়নই হবে আমার অঙ্গীকার”— এমন প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।