1. thpshopbd@gmail.com : admin :
তারুণ্যের প্রথম সিদ্ধান্ত—ধানের শীষে বিশ্বাসের প্রতীক - probahonewstv
July 29, 2026, 10:51 pm

তারুণ্যের প্রথম সিদ্ধান্ত—ধানের শীষে বিশ্বাসের প্রতীক

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, October 11, 2025
  • 180 Time View
“তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”—এই স্লোগানে মুখর উঠান

তারুণ্যের প্রথম সিদ্ধান্ত—ধানের শীষে বিশ্বাসের প্রতীক

মোহাম্মদ হানিফ সহ ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”—এই প্রত্যয়ে ফেনী সদর উপজেলার ৭নং বালিগাঁও ইউনিয়নের কুরুসিয়া গ্রামে এক প্রাণবন্ত উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক রসূল আমিন পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব বেলাল, জেলা তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক শ্রাবণ, এবং আইয়ুব নবী সবুজসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। উঠান বৈঠকে বক্তারা বলেন, “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন—এই আহ্বান শুধু রাজনৈতিক নয়, এটি তারুণ্যের ভবিষ্যতের আহ্বান।” তারা নতুন ভোটারদের প্রতি আহ্বান জানান—দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দিতে।

 বক্তাদের মূল বার্তা :

  • গণতন্ত্র ও উন্নয়নের ধারায় ফিরে যেতে ধানের শীষের বিকল্প নেই

  • তরুণদের অংশগ্রহণই আগামী রাজনীতির চালিকা শক্তি

  • উঠান বৈঠক থেকে নতুন ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা

See also  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ৮০ জন দুস্থ ও নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category