1. thpshopbd@gmail.com : admin :
চট্টগ্রামের পটিয়া থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। - probahonewstv
July 29, 2026, 7:11 pm

চট্টগ্রামের পটিয়া থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি:
  • Update Time : Saturday, May 9, 2026
  • 101 Time View
চট্টগ্রামের পটিয়া থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

চট্টগ্রামের পটিয়া থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত- ০৮ মে ২০২৬ ইং তারিখে মাননীয় পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারের অনুমতিক্রমে ও দিক নির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ’র তত্ত্বাবধানে এএসআই (নিঃ) রনেশ বড়ুয়ার নেতৃত্বে এসআই (নিঃ) নিশাত বড়ুয়া, এএসআই (নিঃ) রাজীব দে, নায়েক মোঃ আজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

অভিযানে চট্টগ্রামের পটিয়া থানাধীন হাইদগাঁও এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আব্দু শুক্কুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলীকদম থানার মামলা নং-০৩, তারিখ-১৩/০৪/২০১৮, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। মামলায় আদালত তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও একই আইনের ১(৩)/৩০ ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ আব্দু শুক্কুর কক্সবাজার জেলার চকরিয়া থানার পৃথ্বী বড় ভেওলা ইউনিয়নের আবছার মিয়া পাড়ার বাসিন্দা। এছাড়াও তার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মংব্রারিং চেয়ারম্যান পাড়ায় বসবাসের তথ্য রয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

See also  ফেনীতে খাল খননের দাবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category