1. thpshopbd@gmail.com : admin :
“ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর ৫ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নির্দেশ ” - probahonewstv
July 29, 2026, 11:57 pm

“ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর ৫ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নির্দেশ ”

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Tuesday, September 30, 2025
  • 402 Time View
“২৪ ঘন্টার মধ্যে ব্যাখ্যা না দিলে সাংগঠনিক ব্যবস্থা: ফেনী জেলা ছাত্রদল”

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর ৫ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নির্দেশ”

মোহাম্মদ হানিফ
সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

সোনাগাজীর ৫ ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে ফেনী জেলা ছাত্রদল। আগামী ২৪ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা না দিলে তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্তদেরকে জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন-এর উপস্থিতিতে জেলা কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব জমা দিতে হবে।

অভিযুক্ত নেতারা হলেন—

১। মেহেদি হাসান মিরাজ, সাংগঠনিক সম্পাদক, সোনাগাজী সরকারি কলেজ।
২। সরোয়ার হোসেন আবিদ, সভাপতি, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসা।
৩। আরিফ হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক, ১নং চর মজলিসপুর ইউনিয়ন।
৪। নুর আলম রিয়াদ, সাধারণ সম্পাদক, ৫নং চর দরবেশ ইউনিয়ন।
৫। নুর ইসলাম সম্রাট, সভাপতি, সোনাগাজী সরকারি কলেজ।

দলীয় সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্ত শেষে স্থায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

See also  নেপালের আদালতের ঐতিহাসিক রায়: কাঠমান্ডু দুর্ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে কার্যকর হলো Unlimited Liability

Please Share This Post in Your Social Media

More News Of This Category