1. thpshopbd@gmail.com : admin :
নেপালের আদালতের ঐতিহাসিক রায়: কাঠমান্ডু দুর্ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে কার্যকর হলো Unlimited Liability - probahonewstv
April 26, 2026, 10:16 am

নেপালের আদালতের ঐতিহাসিক রায়: কাঠমান্ডু দুর্ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে কার্যকর হলো Unlimited Liability

মোহাম্মদ ছানাউল্লাহ এভিয়েশন করেসপন্ডেন্ট
  • Update Time : Saturday, January 31, 2026
  • 182 Time View
কাঠমান্ডু দুর্ঘটনায় সাত বছর পর ঐতিহাসিক রায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে কার্যকর হলো Unlimited Liability। আন্তর্জাতিক এভিয়েশন আইনে নতুন নজির।

Wilful misconduct ও gross negligence প্রমাণিত; সাত বছর পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে যুগান্তকারী সিদ্ধান্ত

মোহাম্মদ ছানাউল্লাহ
এভিয়েশন করেসপন্ডেন্ট

নেপালের বিমান চলাচলের ইতিহাসে এক যুগান্তকারী রায়ে ২০১৮ সালে কাঠমান্ডুতে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সকে Unlimited Liability বা সীমাহীন ক্ষতিপূরণ দায়ে দায়ী ঘোষণা করেছেন কাঠমান্ডু জেলা আদালত। নেপালের প্রভাবশালী ইংরেজি দৈনিক The Kathmandu Post–এ প্রকাশিত পূর্ণাঙ্গ রায় অনুযায়ী, একটি সম্পূর্ণ এয়ারওয়ার্দি উড়োজাহাজ থাকা সত্ত্বেও এয়ারলাইন্সের wilful misconduct ও gross negligence–এর কারণেই দুর্ঘটনাটি ঘটে। আদালত রায়ে পাইলটের অতিরিক্ত মানসিক চাপ, চরম ক্লান্তি এবং অবতরণের সময় বিভ্রান্তিকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। দুর্ঘটনার পটভূমি ২০১৮ সালের ১২ মার্চ ঢাকা থেকে কাঠমান্ডুগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS211 ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে মিস করে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল Bombardier Dash 8 Q400 (রেজিস্ট্রেশন: S2-AGU)। সংঘর্ষের পরপরই বিমানটিতে অগ্নিকাণ্ড ঘটে। এতে বিমানে থাকা মোট ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন—২৮ জন বাংলাদেশি,২২ জন নেপালি, ১ জন চীনা নাগরিক

এই দুর্ঘটনাটি এখন পর্যন্ত বাংলাদেশি কোনো এয়ারলাইন্সের সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে বিবেচিত। একই সঙ্গে এটি Dash 8 Q400 উড়োজাহাজের ইতিহাসে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা হিসেবেও স্বীকৃত। আইনি বিশ্লেষণ
রায়ে আদালত উল্লেখ করেন, Warsaw Convention 1929 ও Hague Amendment 1955–এর Article 22 অনুযায়ী সাধারণভাবে যাত্রী ক্ষতিপূরণে একটি নির্দিষ্ট সীমা নির্ধারিত থাকে। তবে Article 25 অনুযায়ী, যদি ক্ষতি ইচ্ছাকৃত বা জেনে–বুঝে বেপরোয়া আচরণের মাধ্যমে ঘটে, তাহলে সেই সীমা আর কার্যকর থাকে না। একই বিধান Montreal Convention 1999–এর Article 21(2)–এও অন্তর্ভুক্ত। আদালত বলেন, Unlimited Liability প্রযোজ্য না হওয়ার প্রমাণ দেওয়ার দায় ছিল এয়ারলাইন্সের ওপর। ইউএস-বাংলা এয়ারলাইন্স সেই দায় প্রমাণে ব্যর্থ হয়েছে। এছাড়া Goldman v Thai Airways International Ltd (1981) মামলার নজির টেনে আদালত বলেন, নিরাপত্তা বিধি ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা হলে তা wilful misconduct হিসেবে গণ্য হয় এবং তখন ক্ষতিপূরণের কোনো সীমা প্রযোজ্য থাকে না।

See also  সোনাগাজীতে ফাতেমা–করিম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ বিতরণ

ক্ষতিপূরণ সংক্রান্ত আদেশ
আদালত নির্দেশ দেন— ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার ইতোমধ্যে প্রাপ্ত ২০ হাজার মার্কিন ডলার বীমা ক্ষতিপূরণ বাদ দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে অতিরিক্ত মোট
২.৭৪ মিলিয়ন মার্কিন ডলার
(নেপালি রুপি ৩৭৮.৬০ মিলিয়ন)
১৭টি ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিশোধ করতে হবে।

এয়ারলাইন্সের যুক্তি ও আদালতের সিদ্ধান্ত
ইউএস-বাংলা এয়ারলাইন্স আদালতে যুক্তি দেয়—
তারা ইতোমধ্যে ক্ষতিপূরণ পরিশোধ করেছে
নেপালি আদালতের এ মামলার এখতিয়ার নেই
Warsaw Convention–এর Article 28 লঙ্ঘিত হয়েছে

তবে আদালত এসব যুক্তি খারিজ করে বলেন, নিহতদের স্বজনদের locus standi রয়েছে। যাত্রীরা যেহেতু রাউন্ড-ট্রিপ টিকিটে নেপালে ফিরছিলেন, তাই নেপালকেই আইনি গন্তব্য হিসেবে গণ্য করা হবে এবং নেপালি আদালতের পূর্ণ এখতিয়ার রয়েছে।

তদন্তের ফলাফল
Flight Data Recorder (FDR) ও Cockpit Voice Recorder (CVR) বিশ্লেষণে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে—
পাইলটের অতিরিক্ত ক্লান্তি
মানসিক চাপ Standard Operating Procedure (SOP) লঙ্ঘন
অবতরণের সময় বিভ্রান্তি
অতিরিক্ত কাজের চাপ

এসব কারণেই পাইলটের ভুল সিদ্ধান্ত দুর্ঘটনার দিকে নিয়ে যায় বলে আদালত মত দেন। একটি আন্তর্জাতিক আইনি নজির আদালত রায়ে উল্লেখ করেন, গত সাত দশকে নেপালে প্রায় ৭০টি বিমান দুর্ঘটনায় ৯৬৪ জনের প্রাণহানি ঘটলেও, এই প্রথম কোনো এয়ারলাইন্সকে আদালতের মাধ্যমে সীমাহীন আর্থিক দায়ে দায়ী করা হলো। দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে দেওয়া এই রায় আন্তর্জাতিক বিমান আইন, এয়ারলাইন্স দায়বদ্ধতা এবং যাত্রী অধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category