1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বিশেষ অভিযানে ৩৬০ পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারি আটক - probahonewstv
April 26, 2026, 12:58 am

আলীকদমে বিশেষ অভিযানে ৩৬০ পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারি আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, December 18, 2025
  • 171 Time View
আলীকদমে আনসার ও ভিডিপির যৌথ অভিযানে ৩৬০ পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারি আটক।

আনসার ও ভিডিপির যৌথ অভিযানে মাদকদ্রব্য জব্দ, মামলা দায়ের

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় আনসার ও ভিডিপির যৌথ বিশেষ অভিযানে ৩৬০ পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারি আটক করা হয়েছে। অভিযানটি পরিচালিত হয় গত ১৬ ডিসেম্বর ২০২৫, বিকাল সাড়ে তিনটায় নয়াপাড়া ৩নং ইউনিয়নের ৫৭ বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কের চার রাস্তার মোড় এবং খলিলের দোকানের সামনে। উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মিন্টু কান্তি ও সহকারী আনসার কোম্পানি কমান্ডার মোঃ আব্দুল করিম, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া পরিবর্তন যুব সংঘের সহযোগিতায় অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানের সময় ইয়াবা কারবারি মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করা হয়।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবগত করা হয়। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা প্রাপ্তির বিষয়টি স্বীকার করেন এবং পরবর্তীতে স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের সহযোগিতায় ইয়াবা ব্যবসায়ী সজারু বেগমের বাসায় তল্লাশি চালানো হয়। তবে সংবাদ পেয়ে সজারু বেগমসহ তার পরিবারের অন্যান্য সদস্য পালিয়ে যান। আটককৃত মোহাম্মদ আব্দুল্লাহকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানা পুলিশ তার নিকট থেকে জব্দকৃত ইয়াবা উদ্ধার করে, আসামিকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে বর্তমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আটককৃতকে বান্দরবান জেল হাজতে প্রেরণ করে। এই অভিযানটি পার্বত্য এলাকায় মাদকদ্রব্য চোরাচালান দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনা, আনসার, ভিডিপি ও থানা পুলিশের সমন্বিত কার্যক্রমের একটি সফল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের নতুন কমিটি গঠন

Please Share This Post in Your Social Media

More News Of This Category