
পঞ্চগড়ে বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবেশীর দুই শিশুকে ধর্ষন !অভিযুক্ত গ্রেফতার।
মোঃ জুয়েল মিয়া ,স্টাফ রিপোর্টার’ সত্যের পথে নির্ভীক ‘দৈনিক বাংলার সংবাদ।”
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রতিবেশির দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী দুই শিশু বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে।
গ্রেপ্তার আমিনুল ইসলাম ইসলাম উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, রবিবার দুপুরে ৫ বছরের মেয়েকে রেখে কাজে যায় পরিবারের সদস্যরা। এ সময় নিজের নাততির সমবয়সী ওই শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে বাসায় নিয়ে ধর্ষণ করে আমিনুল। এ সময় শিশুটি কান্না করলে তাকে মেরে ফেলার হুমকি দেয় সে। পরে কান্না করতে করতে বাড়ি আসলে শিশুটির মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি সব ঘটনা বিস্তারিত জানায়। এমনকি এর আগেও একইভাবে একাধিকবার ওই শিশুকে আমিনুল ধর্ষণ করেছে বলেও জানায় সে। এই ঘটনা জানাজানি হলে প্রতিবেশি ৬ বছরের আরেক শিশুও আমিনুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে। ডাকা হয় সালিশও। সেখানে আমিনুল অপরাধ স্বীকারও করে। পরে কৌশলে পালিয়ে যায় সে। এদিকে পরিবারের লোকজন পাঁচ বছরের শিশুর গোপনাঙ্গে ইনফেকশন দেখতে পেয়ে সোমবার সন্ধ্যায় তাকে ও ৬ বছরের ওই শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে রাতেই অভিযান চালিয়ে আসামী আমিনুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী দুই শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।
শিশুটির বাবা বলেন, আমার অবুঝ শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে একাধিক বার ধর্ষণ করেছে আমিনুল। শুধু আমার মেয়ে নয় প্রতবেশির আরেক শিশুকেও ধর্ষণ করেছে সে। নিজের নাতনির মতো বয়সী শিশুদের সাথে যে এমন কাজ করত পারে তার সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার ।এলাকাবাসী এবং শিশুদের পরিবারের দাবী বাংলাদেশ অসংক্ষ শিশু ধর্ষন এবং ধর্ষন পর্বতী নির্মম হত্যার ঘটনার প্রমান রয়েছে শুধুমাত্র আইনের যথাথা প্রয়োগ এবং দৃষ্টান্ত মূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এই অমনবিক বর্বর ঘৃনিত অপরাধের শিকার হওয়া থেকে শিশুদের রক্ষা করতে পার।কিন্তু আইনে যথাযথ প্রয়োগহীনতা এবং বিচার প্রকীয়া দীর্ঘসময় ক্ষেপন আইনে অসৎ ব্যবহারে তা ব্যর্থ । তারা আরও বলেন আমরা আর কোন ধর্ষন,শিশু ধর্ষন ও হত্যার খবর শুনতে চাইনা দেখতে চাইনা সরকারের কাছে এ বিষয়ে কার্যকর গুরুত্বপূর্ন পদক্ষেপের আহব্বান করছি ।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা মাসুদ হাসান বলেন, দুটি শিশুকে ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের গোপনাঙ্গে আঘাতে চিহ্ন রয়েছে। তাদের সোয়াব নেয়া হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
বোদা থানার ওসি সোয়েল রানা বলেন, এ ঘটনায় আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।