1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় বাসের সাইড বক্স থেকে ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার, অবমুক্ত। - probahonewstv
September 10, 2026, 7:36 pm

বগুড়ায় বাসের সাইড বক্স থেকে ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার, অবমুক্ত।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া।
  • Update Time : Thursday, September 10, 2026
  • 4 Time View
বগুড়ায় বাসের সাইড বক্স থেকে ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার, অবমুক্ত।

বগুড়ায় বাসের সাইড বক্স থেকে ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার, অবমুক্ত।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া।

বগুড়ায় পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি চক্র বিপুলসংখ্যক প্যারাকিট টিয়া পাখি বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করছে।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার, শিবগঞ্জ সার্কেল রবিউল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাত ১১টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী ‘আল বাকারা ট্রাভেলস’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসটির সাইড বক্সের ভেতরে ১০টি প্লাস্টিকের খাঁচা পাওয়া যায়। খাঁচাগুলোতে মোট ১০৩টি প্যারাকিট টিয়া পাখি রাখা ছিল। পরে পাখিগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

উদ্ধার করা পাখিগুলো বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

See also  প্রধানমন্ত্রীর সঙ্গে শফিক রেহমান

Please Share This Post in Your Social Media

More News Of This Category