1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে পুলিশের অভিযানে ৩০ হাজার ই/য়া/বা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১ - probahonewstv
September 6, 2026, 2:32 am

বান্দরবানে পুলিশের অভিযানে ৩০ হাজার ই/য়া/বা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Friday, September 4, 2026
  • 14 Time View
বান্দরবানে পুলিশের অভিযানে ৩০ হাজার ই/য়া/বা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

বান্দরবানে পুলিশের অভিযানে ৩০ হাজার ই/য়া/বা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মোঃ জাকির হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা ২১ মিনিটে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ কামরুল আজমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বান্দরবান সদর থানাধীন বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর সাকিনস্থ তাজিংডং হোটেলের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার কেরানীহাট থেকে বান্দরবানের দিকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়ির চালকের আসনে থাকা মোঃ জাকির হোসেনের কথাবার্তায় অসংলগ্নতা পরিলক্ষিত হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি গাড়িতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পরে তার দেখানো ও শনাক্ত মতে প্রাইভেটকারের পেছনের সিটের ভেতরে বিশেষ কৌশলে খাকি কসটেপ দিয়ে মোড়ানো ১৫টি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ১০টি করে মোট ১৫০টি নীল রঙের বায়ুরোধক পলিজিপার প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ৩০ হাজার পিস (ভাঙা সহ) ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।

জব্দ করা হয়েছে—
৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা পরিবহনে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকার (রেজিঃ ঢাকা মেট্রো-গ-১৬-৮৪৩৯)
গ্রেপ্তারকৃত আসামির ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশকে জানায়, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলার অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশ্যে আরও তিনজন অজ্ঞাতনামা সহযোগীর সঙ্গে প্রাইভেটকারযোগে ইয়াবা পরিবহন করছিল।

See also  “নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত ভোলা জামে মসজিদের খতিব”

পুলিশের উপস্থিতি টের পেয়ে চট্টগ্রামের কেরানীহাট এলাকা দিয়ে কৌশলে বান্দরবানে প্রবেশ করে তারা। পরে বান্দরবান বাসস্টেশন এলাকায় ওই তিনজন অজ্ঞাতনামা সহযোগী গাড়ি থেকে নেমে পালিয়ে যায় বলে গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশকে জানায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা, প্রাইভেটকার ও মোবাইল ফোন শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক অজ্ঞাতনামা সহযোগী ও সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদকবিরোধী অভিযানে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে পুলিশ মিডিয়া সেল জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category