1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁওয়ে ভিজিএফআই পরিচয়ে দুই প্রতারক গ্রেপ্তার - probahonewstv
July 28, 2026, 7:05 pm

সোনারগাঁওয়ে ভিজিএফআই পরিচয়ে দুই প্রতারক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 36 Time View

সোনারগাঁওয়ে ভিজিএফআই পরিচয়ে দুই প্রতারক গ্রেপ্তার

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) পরিচয়দানকারি দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় প্রতিষ্ঠিত পানাম ফুড পার্কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং আবিদ মাহমুদ আকাশ (২৯)।

পুলিশের দাবি, তারা নিজেদের ডিজিএফআই এর সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় তাদের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোনারগাঁও প্রতিনিধি
তাং-১৪.০৭.২৬ইং

See also  মাদারীপুরে আন্তঃজেলা অটোরিকশা চো/র চক্রের ২ সদস্য গ্রে/ফ/তা/র

Please Share This Post in Your Social Media

More News Of This Category