1. thpshopbd@gmail.com : admin :
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা - probahonewstv
July 30, 2026, 4:55 am

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, December 12, 2025
  • 157 Time View
“ঘোষিত হলো নির্বাচনের তফসিল—এখন প্রস্তুতির পালা।”

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, দেশজুড়ে নির্বাচনী উত্তাপ শুরু

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ ,বান্দরবান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করেন। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট। নির্বাচন কমিশন জানায়, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এর পরপরই যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। দিনাজপুর, রাজশাহীর বিভিন্ন এলাকায় সমর্থকদের শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে রাজধানীর বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও চোখে পড়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের মিছিল অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরের রাজনৈতিক উত্তাপ, আন্দোলন ও পাল্টা আন্দোলনের প্রেক্ষাপটে ঘোষিত এই নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণভোট যুক্ত হওয়ায় এবারের ভোট প্রক্রিয়া রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ইসির ঘোষণা অনুযায়ী, ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। দেশজুড়ে নির্বাচনী প্রস্তুতিমূলক তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থা নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম জোরদার করেছে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category