1. thpshopbd@gmail.com : admin :
রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন - probahonewstv
September 15, 2026, 9:57 pm

রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মোঃ জুয়েল রানা ( ষ্টাফ রিপোর্টার )
  • Update Time : Monday, November 3, 2025
  • 143 Time View
রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মোঃ জুয়েল রানা ( ষ্টাফ রিপোর্টার )

রবিবার, ২ নভেম্বর ২০২৫

রাজারহাট থেকে আনন্দবাজারগামী সড়কের মেরামত কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে উমরমজিদ ইউনিয়নবাসী।
রোববার (২ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ফরকেরহাট বাজারে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সড়কটির বেহাল অবস্থা, ভোগান্তিতে এলাকাবাসী

মানববন্ধনে বক্তারা বলেন, “রাজারহাট উপজেলা শহরের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এতে আমাদের দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।” তারা আরও অভিযোগ করেন, “মেরামতের জন্য টেন্ডার হলেও ঠিকাদারের গাফিলতির কারণে এখনও কাজ শুরু হয়নি। আমরা দ্রুত এ সড়কের মেরামত কাজ শেষ করার জোর দাবি জানাচ্ছি।”

এলজিইডি’র আশ্বাস

এ বিষয়ে রাজারহাট উপজেলা এলজিইডি’র ভারপ্রাপ্ত প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মন্ডল জানান, “দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা নাজুক। রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট (RCIP) প্রকল্পের আওতায় ১১.৭৭ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের টেন্ডার হয়েছে ১৪ কোটি ৪৯ লক্ষ ৬৪ হাজার ১০ টাকায়। কাজটি ঠিকাদার খায়রুল কবীর রানা পেয়েছেন। আগামী বছরের জানুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা।”

তিনি আরও বলেন, “আজ ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। তিনি আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করবেন। যদি কাজ শুরু না করেন, আমরা পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেব।”

উপস্থিত ব্যক্তিবর্গ

মানববন্ধনে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ, আমির হামজা বাচ্চু, মিজানুর রহমান মিজান, আশরাফুল ইসলাম বাচ্চু, রানু সরকারসহ আরও অনেকে।

See also  অধ্যাপক এম এ খালেককে অভিনন্দন

Please Share This Post in Your Social Media

More News Of This Category