1. thpshopbd@gmail.com : admin :
সাবেক এমপি ওমর ফারুকের বিএনপিতে যোগদান নিয়ে নতুন সমালোচনা-মাঠের ত্যাগী নেতাদের ক্ষোভ, আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি দল** - probahonewstv
April 25, 2026, 4:02 pm

সাবেক এমপি ওমর ফারুকের বিএনপিতে যোগদান নিয়ে নতুন সমালোচনা-মাঠের ত্যাগী নেতাদের ক্ষোভ, আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি দল**

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Thursday, November 20, 2025
  • 114 Time View
সাবেক এমপি ওমর ফারুকের বিএনপিতে যোগদানের ছবি ভাইরাল হওয়ার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ— “সুবিধাবাদীরা জায়গা পাচ্ছে, অথচ ত্যাগীদের মূল্যায়ন নেই।”

মাঠের ত্যাগী নেতারা অভিযোগ করছেন— হাইব্রিড ও সুবিধাবাদীদের আশ্রয় দেওয়া হলে দল আরও দুর্বল হবে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ | প্রভাহ নিউজ ২৪

সাবেক সংসদ সদস্য ওমর ফারুকের সম্ভাব্য বিএনপিতে যোগদানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য

 আব্দুল আউয়াল মিন্টুর কাছে ফুল দিয়ে যোগদানের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নানামুখী প্রশ্ন উঠতে শুরু করেছে।

“হঠাৎ দলবদল—কেন?” মাঠের প্রশ্ন :  দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলছেন— জেনারেল মাসুদের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ওমর ফারুকের হঠাৎ বিএনপি নেতার পাশে দাঁড়ানো
  অনেককে বিস্মিত করেছে। দীর্ঘদিন ধরে আন্দোলন–সংগ্রামে থাকা তৃণমূল বিএনপি কর্মীদের একাংশ অভিযোগ করছেন— “দলে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন কমে যাচ্ছে, 
 বরং হাইব্রিড–সুবিধাবাদীরা প্রভাব বিস্তার করছে।”
সামাজিক মাধ্যমে ক্ষোভ :  বিএনপি সমর্থক কয়েকজন লিখেছেন— “ত্যাগীদের জায়গা সংকুচিত হচ্ছে। রাজনৈতিক সুবিধাবাদীদের দলে ঠাঁই দেওয়া হলে ভবিষ্যতে আবার দলবদল করবে।” 
 আরও কেউ মন্তব্য করেছেন— “যারা ক্ষমতার রঙ বদলাতে ওস্তাদ, তাদের গুরুত্ব দিলে মাঠের ত্যাগী যোদ্ধাদের মনোবল ভেঙে যাবে।”
দলের আনুষ্ঠানিক মন্তব্য নেই :  বিএনপির কেন্দ্রীয় নেতাদের কেউ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবেও কোনো বক্তব্য দেননি। ফলে বিষয়টি নিয়ে আরও জল্পনা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মন্তব্য:  রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন— জাতীয় নির্বাচন সামনে রেখে দলে দলে যোগদান ও দলবদল আরও বাড়বে। এতে রাজনৈতিক উত্তাপ ও 
 বিভাজন আরও তীব্র হবে বলেও মনে করছেন তারা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ঢাকা-19 (সাভার-আশুলিয়া) আসনে বিএনপি প্রার্থীর জয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category