1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া - probahonewstv
July 30, 2026, 11:20 pm

সোনাগাজীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Tuesday, January 6, 2026
  • 139 Time View
সোনাগাজীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বখতারমুন্সি কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল অনুষ্ঠিত

আবু বক্কর ছিদ্দিক, ফেনী স্টাফ রিপোর্টার

ফেনীর সোনাগাজীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিল সোমবার বাদ আছর বখতারমুন্সি কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা যুবদলের সদস্য ও মঙ্গলকান্দি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কামরুজ্জামান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, সদস্য সচিব আবুল মনজুর সবুজ, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এবং মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই মানিক প্রমুখ।

মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বখতারমুন্সি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু তৈয়ব।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  শুভেচ্ছা ও অভিনন্দন

Please Share This Post in Your Social Media

More News Of This Category