1. thpshopbd@gmail.com : admin :
শুভেচ্ছা ও অভিনন্দন - probahonewstv
June 13, 2026, 10:05 am

শুভেচ্ছা ও অভিনন্দন

জাহাঙ্গীর আলম,জেলা প্রধান, মানিকগঞ্জ
  • Update Time : Tuesday, February 17, 2026
  • 542 Time View
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আফরোজা খানম রিতাকে অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জের নেতৃবৃন্দ।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা

জাহাঙ্গীর আলম,জেলা প্রধান, মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলার গর্ব, সংগ্রামী ও জননন্দিত নেত্রী আফরোজা খানম রিতাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে মানিকগঞ্জবাসীর জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, আফরোজা খানম রিতার দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, সততা ও জনগণের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবেই এ দায়িত্ব প্রদান করা হয়েছে। তার নেতৃত্বে দেশের বিমান পরিবহন ও পর্যটন খাত আরও সমৃদ্ধ ও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বার্তায় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে বলা হয়, মানিকগঞ্জবাসী অতীতের মতো ভবিষ্যতেও তার পাশে থাকবে—ইনশাআল্লাহ। এ শুভেচ্ছা বার্তা প্রদান করেন মাজহারুল ইসলাম পায়েল, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আমাকে ভোট দিলে যুবকদের বিয়ের ব্যবস্থা করবো: ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মণি

Please Share This Post in Your Social Media

More News Of This Category