1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীতে ভারতীয় মদসহ সিএনজি আটক, যুবক গ্রেফতার - probahonewstv
July 28, 2026, 10:41 pm

ফুলগাজীতে ভারতীয় মদসহ সিএনজি আটক, যুবক গ্রেফতার

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, September 18, 2025
  • 134 Time View
ফুলগাজীতে ভারতীয় মদ জব্দ, থানায় মামলা প্রক্রিয়াধীন

ফুলগাজীতে ভারতীয় মদসহ সিএনজি আটক, যুবক গ্রেফতার
মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে ভারতীয় মাদক পাচারের সময় একটি সিএনজি আটক করেছে থানা পুলিশ। এ সময় রিপন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফুলগাজী থানার সেকেন্ড অফিসার এসআই নুরুল করিম ও এসআই মো. হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আমজাদহাট ইউনিয়নের শনিরহাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক রিপন মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর গ্রামের আবু তাহেরের ছেলে। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান জানান, “দুর্গাপূজা সামনে রেখে মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। তবে পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান চালাচ্ছে।” ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি নিশ্চিত করেন।

See also  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ফুলগাজীতে নির্বাচন কমিশনের ব্যাপক লিফলেট প্রচার

Please Share This Post in Your Social Media

More News Of This Category