1. thpshopbd@gmail.com : admin :
সুজানগরে একুশে শ্রদ্ধাঞ্জলি - probahonewstv
July 28, 2026, 7:12 pm

সুজানগরে একুশে শ্রদ্ধাঞ্জলি

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা
  • Update Time : Saturday, February 21, 2026
  • 405 Time View
সুজানগরে একুশে ফেব্রুয়ারি ২০২৬ উদযাপন | শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬-এ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে অমর একুশের শহিদদের স্মরণ করেছে সুজানগর উপজেলা প্রশাসন ও সুজানগর উপজেলা আওয়ামীলীগ। ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১২টা ১ মিনিটে সুজানগর উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সুজানগর থানা পুলিশের পক্ষ থেকে এবং সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আলহাজ্ব আব্দুল ওহাবের নেতৃত্বে দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি মাতৃভাষার অধিকার অর্জন করেছে। তাঁদের এই ত্যাগ চিরদিন জাতির ইতিহাসে গৌরবময় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ভাষার মর্যাদা রক্ষায় অনুপ্রাণিত করবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে শিক্ষক সমিতির মানববন্ধন: বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category