1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বার্তা ও পথসভা অনুষ্ঠিত - probahonewstv
July 30, 2026, 2:43 pm

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বার্তা ও পথসভা অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 146 Time View
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বার্তা ও পথসভায় পার্বত্য চট্টগ্রামে শান্তি, ঐক্য ও উন্নয়নের দাবিতে জোরালো আহ্বান।

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় সম্প্রীতি বার্তা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সহাবস্থান ও উন্নয়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পথসভায় সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক থোয়াইচিং মং চাক বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। ঐক্যবদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তুলতে পাহাড়ের সব জাতিগোষ্ঠীকে একসাথে কাজ করতে হবে। পাহাড়ে নানা বর্ণ ও ধর্মের মানুষ বসবাস করলেও এই অঞ্চলের মানুষ মূলত শান্তিপ্রিয়।

তিনি অভিযোগ করেন, আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ ও জেএসএস চাঁদাবাজি, অস্ত্রের ঝনঝনানি ও ভয়ভীতি দেখিয়ে আধিপত্য বিস্তার করতে চায়। এসব বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে পাহাড়ের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। থোয়াইচিং মং চাক আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এখানকার সব জনগোষ্ঠী বাংলাদেশের নাগরিক। ১৪টি জাতিস্বত্বার মধ্যে প্রকৃত শান্তি ও স্থায়ী সমাধান আনতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের জনগোষ্ঠী রাষ্ট্রীয় অবহেলার শিকার। পাহাড়ের বাঙালি ও অ-বাঙালি জনগোষ্ঠীর প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। পার্বত্য তিন জেলার সংসদীয় আসন বৃদ্ধি করলে দুর্গম এলাকায় সরকারি বরাদ্দের সুষম বণ্টন সম্ভব হবে। তারা শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূরীকরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে পার্বত্য চট্টগ্রামের জন্য অতি জরুরি বলে উল্লেখ করেন। বক্তারা বলেন, পাহাড়ের সমস্যাগুলো চিহ্নিত করে রাষ্ট্রের কাছে তুলে ধরতে হবে এবং মেইনস্ট্রিম মিডিয়ায় তা প্রকাশ করতে হবে। জোরালো দাবি উত্থাপন করতে পারলে পার্বত্য চট্টগ্রামের বঞ্চনা ও অনাস্থা দূর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী সড়কে চাঁদাবাজি

Please Share This Post in Your Social Media

More News Of This Category