1. thpshopbd@gmail.com : admin :
ডাসারে সড়ক ভিত্তিপ্রস্তর - probahonewstv
July 30, 2026, 7:45 pm

ডাসারে সড়ক ভিত্তিপ্রস্তর

মাদারীপুর প্রতিনিধি: এসএম সোহাগ কাজী
  • Update Time : Saturday, March 7, 2026
  • 376 Time View
ডাসারে সড়ক উন্নয়ন শুরু | কালকিনিতে মসজিদের ভিত্তিপ্রস্তর

কালকিনিতে মসজিদ নির্মাণ

মাদারীপুর প্রতিনিধি: এসএম সোহাগ কাজী

মাদারীপুরের ডাসার উপজেলা-এ একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কালকিনি উপজেলা-এ একটি স্কুল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আনিসুর রহমান তালুকদার খোকন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ডাসার চৌরাস্তায় তিনি সড়ক উন্নয়ন প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমি স্কুল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি কালকিনি পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। জানা গেছে, “ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার কালকিনি ভূরঘাটা এনএইচডব্লিউ থেকে কোটালীপাড়া আরঅ্যান্ডএইচ সড়ক ভায়া শশিকর জিসি সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ৬৫২ মিটার সড়ক উন্নয়ন এবং ২৫ মিটার চেইনেজে একটি পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাদারীপুর। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কালকিনি ও ডাসারসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ঘাটাইল উপজেলা শহরে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে তদারকি অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category